শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জনগণ-জনসমাবেশকে ভয় পায়: ড. মোশাররফ

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণকে ভয় পায়, জনসমাবেশকে ভয় পায়। সেজন্যই কোনো কর্মসূচি দিলে পথে পথে বাধার সৃষ্টি করছে। তবে কোনো বাধায় নেতাকর্মীরা পিছপা হয়নি। সব জায়গায় আমাদের কর্মসূচিকে নেতাকর্মীরা সফল করেছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আমরা এখন যে আন্দোলনে আছি তার প্রথম দাবি সরকারের পদত্যাগ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলছে।

তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের একটা প্রধান অংশ হচ্ছে মানুষের ভোটের অধিকার। এই অধিকার বহু দিন থেকে খর্ব করা হয়েছে। জনগণ তাদের নিজের ভোট দিতে পারে না। সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করছে। গত জাতীয় নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটি সদস্য সচিব আবদুস সালাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা