,

টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

news-image

অনলাইন ডেস্ক : পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দুই জনই বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ নিজেই। তিনি বলেছেন, ‘কয়েকদিন আগে হঠাৎ আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু তিনদিন ধরে জ্বর না যাওয়ায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই।’

তিনি বলেন, ‘আমরা দুই জনই গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলাম।’
এখন হালকা জ্বর ছাড়া তাদের দুই জনের আর কোনো শারীরিক জটিলতা নেই বলে তিনি জানিয়েছেন।

দুই জনের সুস্থতার জন্য দোয়া চেয়ে এই চলচ্চিত্র পরিচালক আরও জানান, ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার, ১০টি রিং পরানো। তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো। তার ডায়াবেটিস আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য