,

সু চির বিরুদ্ধে ৬ লাখ ডলার ঘুষ নেওয়ার ও সোনা আত্মসাতের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। সামরিক সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে সু চির বিরুদ্ধে। খভর এনডিটিভির।

এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেওয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ। উৎখাতের পর থেকে সু চি ও অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য