,

ব্রাহ্মণবাড়িয়ায় বাক-প্রতিবন্ধীর জায়গা কৌশলে  দখলের পায়তারা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা(মৌবাগ) এলাকায় ফজল মিয়া (৪৫) নামক এক বাক-প্রতিবন্ধীর পৈএিক বসত জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ফজল মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, শহরের পশ্চিম মেড্ডা এলাকার মৃত লাল মিয়ার চার ছেলে। বাবার মৃত্যুর পর দীর্ঘিদন ধরে তাদের পৈতৃক ভিটাতে বসবাস করে আসছিল সবাই। এতদিন
বাক-প্রতিবন্ধী ফজর মিয়ার নিজের বসত ভিটায় ঠাঁই হলে এখন কৌশলে অন্য অন্য ভাইরা  পৈতৃিক ভূমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি তার জায়গায় কৌশলে তাকে না জানিয়ে বিল্ডিং নির্মাণের চেষ্টা চালায় তাঁর ভাইরা। সে এতে রাজি না হলে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে বলে হুমকি দেন। সে তার প্রতিবেশীর লোকজনদের সাহযায্য চাইলে অনেকেই এগিয়ে আসলেও কাউকেই তোয়াক্কা করেন না তার ভাইয়েরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ফজলের প্রতিবেশীরা বলেন, আমরা সবাই মিলে অনেকবার চেষ্টা করেছি তার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু তার ভাইদের কাছে গেলেই আমাদের দেখে ক্ষেপে ওঠেন। উল্টো বকাবাজি করে তাড়িয়ে দেন। ফজলের স্ত্রী সন্তান না থাকায় এ সুযোগে তার ভাইয়েরা কৌশলে তার পৈএিক অংশটুকুতে জোড়পূবক বিল্ডিং করে নিজেদের দখলে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাক-প্রতিবন্ধী ফজর মিয়ার দুই ভাই গফুর ও ফরিদ মিয়া বলেন, আমরা সমস্ত জায়গা নিয়ে বিল্ডিং ঘর করে তাকে থাকার জন্য রুম দিতাম।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে ফজলের দেয়া অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) আসহাব উদ্দিন ঘটনাস্থলে যান।  তিনি বিষয়টি মীমাংসা করতে বলেন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম বলেন,আমি এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ বড়ূয়া বলেন, প্রতিবন্ধী ফজল আমার অফিসে এসেছিল। আমি তাকে আইনী সহায়তার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে তাকে সব ধরনের সহযোগীতা করা বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য