,

খুলনায় শিক্ষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বাকি আট আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি ওর‌ফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শে রে এ বাংলা আমাতলা রেডের একটি বাড়িতে বসবাস করতেন।

২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দু’ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

প্রতিদিনের মতো ১৪ জানুয়ারি পিটিআই মোড়ে নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে আসেন।

ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরদিন নিহতের ছোট ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ মেলান।

একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের