,

বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা বিল চূড়ান্ত অনুমোদন পেল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পার্টি লাইন ভোটাভুটিতে বিলটি ২২০-২১১ ভোটে পাস হয়। খবর রয়টার্সের

করোনা মহামারি মোকাবিলায় এই বিলটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

ভোটের পর এক টুইটে বাইডেন লিখেছেন, ‘সহায়তা এখানে।’

গত জানুয়ারিতে ক্ষমতাগ্রহণের সপ্তাহখানেক আগে এই প্যাকেজ ঘোষণা করেন জো বাইডেন। সেসময় তিনি বলেন,করোনা মহামারিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা গত বেশ কয়েকটি প্রজন্ম কোনো দিন দেখেনি, কোনো দিন এমন সময়ের কথা ভাবতেও পারেনি।

এ বিল চূড়ান্ত অনুমোদন পাওয়ায় দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় জয় পেলেন ডেমোক্র্যাট এ প্রেসিডেন্ট। তিনি শুক্রবার বিলটিতে সই করার পরিকল্পনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

প্রতিনিধি পরিষদের সংশোধিত এই চূড়ান্ত বিলে বহু আমেরিকানকে এককালীন এক হাজার ৪০০ ডলার করে দেওয়ার জন্য মোট ৪০০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এতে মহামারীর সময়ে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া ৯৫ লাখ লোককে ৩০০ ডলার করে বেকার ভাতা দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। মহামারীর কারণে রাজ্য ও স্থানীয় সরকারগুলোর বাজেটে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে এ বিলে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার ত্রাণ বরাদ্দও রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য