,

টিকা গ্রহীতার সংখ্যা ছাড়ালো ৪১ লাখ

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ বুধবার (১০ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন, নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৮৭২ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ চার হাজার ৯৯০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ এবং নারী ৩৯ হাজার ২৩১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ৯৮ হাজার ৩৬০ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৫১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৭৫ হাজার ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে আট লাখ ৬১ হাজার ৩৪৬ জন, রাজশাহী বিভাগে চার লাখ ৪৭ হাজার ৫০১ জন, রংপুর বিভাগে তিন লাখ ৭৯ হাজার ২৫৪ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ ৩৯ হাজার ৯২৯ জন, বরিশাল বিভাগে এক লাখ ৮৬ হাজার ৬২১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৩০ হাজার ৭৭২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য