,

ব্রাহ্মনবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠছে  বাদাম চাষ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অপ্রচলিত ফসল এই বাদামের চাষ। চলতি মওসুমে জেলার বিস্তীর্ন এলাকায় বাদামের আবাদ হয়েছে। উৎপাদন খরচ কম, পাশাপাশি অধিক লাভ হওয়ায় চাষীরাও ঝুঁকছে বাদাম চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাদামের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। জেলার মেঘনা-তিতাস অববাহিকাসহ হাওরাঞ্চলের বিস্তীর্ন চরাঞ্চলে বাদামের চাষ হচ্ছে  বাঞ্ছারামপুর, নবীনগর, সরাইল, নাসিরনগর ও  বিজয়নগর ৫ টি উপজেলায়।
জেলা কৃষি অফিস সূএ জানায়, চলতি মওসুমে কৃষি বিভাগ ৮৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও জেলায় ১৪৫ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। প্রণোদনার আওতায় চাষীদের প্রতিকানি জমির জন্য দেয়া হয়েছে ১০ কেজি বীজ ও ৩০ কেজি সার।নবীনগরে চাষি মিলন মিয়া জানান, ধানের তুলনায় উৎপাদন খরচ কম ও ব্যাপক চাহিদা থাকায় চাষীরা বাদাম চাষে ঝুঁকছে।
পাশাপাশি পচনশীল না হওয়ায় তারা তা সহজেই সংরক্ষণ করতে পারছে। এছাড়া বাড়তি কোন
সেচেরও প্রয়োজন পড়ে না। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশা করছি আমরা।সরাইল এলাকার আরেক কুদ্দুস মিয়া বলেন, রোপণের ১২০ দিন পরেই তারা ফলন ঘরে তুলতে পারে। এতে ২ ফসলী জমিগুলো ৩ ফসলী জমিতে রুপান্তরিত হওয়ায় বাদাম চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বাদাম প্রকার ভেদে ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। এতে আমরা বেশ লাভবান হব আশা রাখছি।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর- উপ পরিচালক মোঃ রবিউল হক মজুমদার বলেন, সব কটি উপজেলাকে বাদাম চাষের আওতায় আনার পাশাপাশি জেলায় চলতি মওসুমে প্রায় ২ কোটি টাকা মূল্যের বাদাম উৎপাদিত হবে বলে আশাকরছি। কৃষকদের ফলন ভাল হওয়ার জন্য আমরা সবদিক দিকে খেয়াল ও সহযোগিতা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য