,

করোনা রোগী শনাক্ত আবারও বাড়ছে

news-image

দেশে করোনা শনাক্তের একবছর পার হওয়ার প্রাক্কালে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  বিগত কয়েকদিন করোনা শনাক্তের সংখ্যা ছয়শ’র  মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা বাড়তে বাড়তে এখন ফের হাজারের ঘরে পৌঁছেছে। বুধবার (১০ মার্চ)  স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক  হাজার ১৮ জন। এর দুই মাস আগে গত ১০ জানুয়ারি করোনা শনাক্ত হয়েছিলেন এক  হাজার ৭১ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক  হাজার ১৮ জন  এবং মারা গেছেন ৭ জন। আর দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৫ দশমিক ৯৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ১৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট  ৬ হাজার ৪২৪ জন পুরুষ এবং  ২ হাজার ৭২ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন,চট্টগ্রামে ২ জন এবং বরিশালে ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৭ জনই হাসপাতালে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য