,

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন, এক যুবকের মৃত্যু

news-image

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই যুবকের নাম মো. মিশাল (২৬)। তিনি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। তার বাবার নাম আলমগীর হোসেন।

বুধবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া অপর পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের শিশু মিনহাজ, মিশালের চাচাতো ভাই মো. মাহফুজ (১৩) ও ফুপাতো ভাই সাব্বির হোসেন (১৫)।

নিহত মিশালের মামাশ্বশুর মোহাম্মদ আবদুল বলেন, ভোরে মিশাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মিশালের স্ত্রীসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুতের স্পার্ক অথবা মশাল কয়েল জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য