,

লামাতে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেল নারীর

news-image

লামা (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির তাণ্ডবে হাজেরা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম একই এলাকার নুরু মিয়ার স্ত্রী। তিনি আজিজনগরের একটি স্কুলে পরিচারিকার কাজ করতেন।

আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন কোম্পানী জানান, হাজেরা বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি বন্যহাতির পালের কবলে পড়েন।

এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন হাজেরা। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৭ মার্চ আব্দুল খালেক (৪৮) নামে এক শ্রমিক হাতির আক্রমণে নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য