,

যৌতুক দাবিতে মারধরের অভিযোগে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

news-image

অনলাইন ডেস্ক : যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে খুলনা মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার নাহিদের স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলাটি করেছেন (নং-৭)।

মামলাসূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক সাড়ে তিন লাখ টাকা দেনমোহরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান পাইকের মেয়ে আঁখিমুনার সঙ্গে মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের কাদের মৃধার ছেলে নাহিদ হাসান মৃধার বিয়ে হয়।

বিভিন্ন সময় পিত্রালয় থেকে সাত লাখ টাকা দেওয়া হয় নাহিদ হাসানকে। তার পরও যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন তিনি।

যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে ওই গৃহবধূর বাবা তার সংসারের সব কিছুই দিয়েছেন। সম্প্রতি জমি ক্রয়ের জন্য ১৪ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রতিনিয়ত মারপিট করেন তার স্বামী নাহিদ হাসান মৃধা।

গত ১ মার্চ রাতে যৌতুকের জন্য মারপিট করার একপর্যায়ে চাকু নিয়ে তাকে খুন করতে যায়। এ সময় গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। পরে তার মা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

এ ঘটনায় যৌতুকলোভী স্বামীর অত্যাচার থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের নিকট আবেদন করেন ভুক্তভোগী আঁখিমুনা। তাদের ঘরে নিহাদ নামের পাঁচ বছরের ছেলেসন্তান রয়েছে।

খালিশপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে তার স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলাটি করেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য