,

ফিনল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ড. মোমেনের

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে ফিনল্যান্ডকে অধিক পরিমাণে বি‌নি‌য়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৯মার্চ) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেখা হাভেস্তোর সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে ফিনল্যান্ডের কাছে সহায়তা চাওয়া হয়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এই সংকট সমাধানে ফিনল্যান্ড ভূমিকা রাখবে বলেও জানান পেখা হাভেস্তো।

বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান পেখা হাভেস্তো। বৈঠককালে ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য