,

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংয়ে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ক্যারোলাইন উইলসনকে তলব করল চীন। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় চীনা ইস্যুতে প্রচারিত রিপোর্ট সমর্থন করে একটি আর্টিকেল লেখার অভিযোগে কঠোর জবাব দিতেই মঙ্গলবার তাকে তলব কর হয়। চীনের দাবি, ওই আর্টিকেল ‘অযৌক্তিক’।

জানা গেছে, গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাসের অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন ক্যারোলাইন উইলসন। এমনিতেই হংকং, জিনজিয়াংয়ে মুসলিম উইঘুরদের নির্যাতন এবং মিডিয়া ইস্যুতে চীনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে উত্তেজনা বিরাজমান। তার ওপর সর্বশেষ এই পরিস্থিতি আরও উত্তেজনা সৃষ্টি করেছে।

ওই পোস্টে ক্যারোলাইন উইলসন ব্যাখ্যা করেছিলেন, বিদেশি মিডিয়া চীন সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, দায়িত্বশীল সাংবাদিকরা চীনকে পছন্দ করেন না। তবে তারা সরকারের কর্মকাণ্ডে বিশ্বাস রেখে নজরদারির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার ও জনগণ কখনও বিদেশি মিডিয়ার বিরোধিতা করেনি। এক্ষেত্রে চীন ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার নামে আক্রমণ করে ভুয়া খবর প্রচার করে যারা তাদের বিরোধিতা করেছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য