,

‘আগামী ৬ বছরের মধ্যে তাইওয়ানে আগ্রাসন চালাবে চীন ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৬ বছরের মধ্যে তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন- এমন তথ্য দিয়েছেন এশিয়া-প্যাসিফিকে ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্মকর্তা এডমিরাল ফিলিপ ডেভিডসন।

তিনি বলেছেন,“২০২৭ সালের মধ্যে চীন এই আগ্রাসন চালাবে।” খবর এএফপি’র।

মঙ্গলবার তিনি বলেছেন, এশিয়ায় আমেরিকার সামরিক শক্তি সরিয়ে দেওয়ার জন্য বেইজিং তৎপরতা বৃদ্ধি করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের ওই লক্ষ্য পূরণ করতে পারে। এমনিতেই তাইওয়ানের গণতান্ত্রিক ও স্বশাসিত দেশটি চীনের কর্তৃত্ববাদী আগ্রাসনের অব্যাহত হুমকিতে রয়েছে। চীনের কর্মকর্তারা তাইওয়ানকে তাদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দেখে থাকে। চীন প্রত্যয় ঘোষণা করেছে একদিন ওই ভূখণ্ড তারা ফিরে পাবে।

এ বিষয়ে এডমিরাল ফিলিপ ডেভিডসন বলেছেন, ২০৫০ সালের মধ্যে আমেরিকা এবং আমাদের নেতৃত্বাধীন শক্তিকে আন্তর্জাতিক নির্দেশ থেকে সরিয়ে দিতে উচ্চাভিলাষী তৎরপরতা বৃদ্ধি করেছে চীন। এতে আমি উদ্বিগ্ন। ওই ২০৫০ সালের আগেই তাদের উচ্চাভিলাষী পরিকল্পনার একটি অংশ হতে পারে বলে পরিষ্কারভাবে মনে হচ্ছে। আমার মনে হয়, তারা তাইওয়ানে তাদের যে ম্যানিফেস্টো আছে তা এই দশকেই সম্পন্ন করবে। অর্থাৎ আগামী ৬ বছরের মধ্যে তারা এ কাজ করবে বলে ফিলিপ ডেভিডসন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির কাছে বলেছেন।

সূত্র : বাংলাশে প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য