,

আত্মহত্যার কথা ভেবেছিলেন মেগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনেক বিখ্যাত মানুষই আত্মহত্যা করেছেন। আবার অনেক বিখ্যাত মানুষেরই জীবনের কোনও এক সময়-পর্বে আত্মহত্যার ভাবনার কথা পরে প্রকাশ্যে এসেছে। এসব নিয়ে বিপুল চর্চা করেন সাধারণ মানুষ। আশ্চর্য হন। কষ্ট পান। থমকে যান। ভাবেন, এই মানুষটার আবার আত্মহত্যার কথা ভাবা কেন? কী কষ্ট তার?

এমনই ঘটল রবিবার। একদা আত্মহত্যার কথা ভেবেছিলেন জানিয়ে দিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল, যা জেনে রীতিমতো স্তম্ভিত বিশ্ববাসী।

অপরাহ উইনফ্রে’র কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মেগান দাবি করেছেন, রাজপরিবারে পা রাখার পর থেকেই নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেন তিনি। এমনকি ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তার মাথায় বারবার আত্মহত্যার চিন্তা ঘুরেফিরে আসত।
২০১৮ সালের ১৯ মে বিয়ে হয়েছিল মেগান-হ্যারির। তার পরের বছরই তাদের প্রথম সন্তান আসে। ৬ মে তাদের ছেলে আর্চির জন্মের আগে থেকেই তার গায়ের রং নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছিল রাজপরিবারের অন্দরে, যা কষ্ট দিত, বিপন্ন করত মেগানকে।

প্রসঙ্গত, ডিউক এবং ডাচেস অব সাসেক্স হিসেবে গত বছরের মার্চেই রাজপরিবার ত্যাগ করে প্রথমে কানাডায় যান হ্যারি-মেগান। সেখান থেকে উত্তর আমেরিকায় পাড়ি জমান তারা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের