,

করোনায় বিপর্যস্ত ব্রাজিল, রোগীর চাপে ধ্বংসের মুখে হাসপাতালগুলো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড ব্রাজিল। দেশটির বেশিরভাগ শহরের হাসপাতালগুলো করোনা রোগীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদনে নিশ্চিত করে ফিয়োক্রুজ ইনস্টিটিউট।

রিও ডি জেনেরিও ভিত্তিক ইনস্টিটিউট বলছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।

ফিয়োক্রুজ ইনস্টিটিউটটির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ১৫টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে, যা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ৯০ শতাংশ বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্র্যান্ডে এই দুটি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে।
মঙ্গলবারেও ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জন মারা গেছে। করোনায় এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ মারা গেছে যা সারা বিশ্বে দ্বিতীয়। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ যা সারা বিশ্বে তৃতীয়।

সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য