,

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

news-image

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাস্তা এলাকায় আজ বুধবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে আমিনুল ইসলাম (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত চালক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল আলম জানান, ‘নীলফামারী জেলার ডালিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা অভিমুখে যাচ্ছিল। মাস্তা এলাকায় স্পীডব্রেকার পার হবার সময় পেছন থেকে ট্রাকটিকে পণ্যবাহী অপর একটি ট্রাকা ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক আমিনুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাকটির হেলপার বাবু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য