,

ব্রাহ্মণবাড়িয়ায় গর্ভপাতের ওষুধ খেয়ে প্রাণ গেল ৬ সন্তানের জননীর

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সোহেদা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী সোহেদা বেগম (৩৫)  ৬ সন্তানের জননী ছিলেন। দুই মাসের গর্ভবতী ছিলেন তিনি। স্বল্প শিক্ষিত হওয়ায় গর্ভবতী হওয়ার বিষয়টি নিজেও আঁচ করতে পারেননি। শরীর খারাপ লাগায় শরণাপন্ন হন গ্রাম্য এক নারী চিকিৎসকের।
সেই নারী চিকিৎসকের দেয়া গর্ভপাতের ওষুধ কাউকে কিছু না জানিয়ে খেয়েছিলেন সোহেদা। এরপর থেকে পেটে প্রবল ব্যথা শুরু হয় সাথে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে অবস্থা অবনতি দেখে মঙ্গলবার (৯ মার্চ) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে স্বামী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সোমবার পাশের বাড়ির এক নারীর কাছে থেকে ট্যাবলেট এনে খায় তার স্ত্রী সোহেদা। রাত থেকে তার প্রচুর রক্তক্ষরণ হয়। মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোহেদা মারা গেছেন বলেন চিকিৎসক জানান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান,  এ ব্যাপারে কোনো এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে কোন কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য