,

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। এবার ভরিতে কমল ২০৪১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত থাকছে।

এর আগে গত ৩ মার্চ সর্বশেষ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১৫১৬ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ প্রতিভরি বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা আগে ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রূপা প্রতিভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য