,

ফতুল্লায় বাসায় বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, তাদের শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বোতল পড়ে ছিল। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে; দরজা-জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকায় কোনো কাজে আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে মিশালের শরীরের ৯০ শতাংশ, মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য