,

রংপুরে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক: মিনি ট্রাক জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১৩ । এসময় ২৪ কেজি গাঁজা উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার দুপুরে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর আমাশু কুকরুল দক্ষিণপাড়াস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ সংলগ্ন নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় সন্দেহভাজন একটি মিনি ট্রাক তল¬াশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহন কাজে বব্যহৃত একটি মিনি ট্রাক জব্দ ও নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এব্যাপারে রংপুর মেট্রোপলিটনের পশুরাম থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য