,

দুই ডোজ টিকার পর মাস্ক খোলা যাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যারা মাস্ক পড়তে অনীহা দেখান তাদের জন্য বলা যায় একটি সু-খবরই বটে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি ঘোষণা করেছে যে পুরো ডোজ ভ্যাকসিন পাবার পর আমেরিকার মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে ঘরের ভেতর পুরো টিকা হয়ে যাওয়া অন্যদের সাথে মেলামেশা করতে পারবে। কোভিডের উপসর্গ দেখা না দিলে, কোভিড সংক্রমিতদের সংস্পর্শে এলেও তাদের পরীক্ষা করাতে বা কোয়ারেন্টিনে থাকতে হবে না। সূত্র: বিবিসি বাংলা।

তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, দুই ডোজ টিকা নেয়ার পরও জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় তাদের এড়িয়ে চলতে হবে, ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সিডিসি বলেছে টিকা নেয়া মানুষ, যারা টিকা নেননি তাদের সংক্রমিত করতে পারে এমন ঝুঁকি থেকে যাচ্ছে, কারণ টিকা নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, টিকা হয়নি এমন কোন ব্যক্তির স্বাস্থ্য সমস্যার কারণে সংক্রমিত হলে যদি কোভিড-১৯এ গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাহলে তার সাথে মেলামেশার সময় টিকা হওয়া ব্যক্তির মাস্ক পরা উচিত হবে।

সিডিসির উর্ধ্বতন একজন উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট সাংবাদিকদের বলেন, ‘কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় ভবিষ্যতে বিশ্বের চেহারা কেমন হতে পারে আমরা সেটা ব্যাখ্যা করতে শুরু করেছি। অনেক মানুষের যেহেতু পুরো ডোজ টিকা নেয়া হয়ে যাচ্ছে, তাই আমরা স্পষ্ট করে দিতে চাই তারা কী করতে পারবে এবং কী পারবে না। এবং এই তালিকা ক্রমশ দীর্ঘ হবে।’

তবে স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে কোভিড-১৯ নিয়ে এখনও গুরুতর উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রে দুই কোটি ৯০ লাখ মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ লাখ ২৫ হাজার মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য