শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলদে রঙে কৃষক বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে ভারতের নানা শ্রেণীপেশার হাজার হাজার নারী দিল্লি উপকণ্ঠে কৃষকদের চলমান বিক্ষোভে যোগ দিয়ে আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

সোমবার আন্তর্জাতিক নারী দিবসে দিল্লির উপকণ্ঠে অবস্থান নেয়া বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে অংশ নেন নারীরা। এসময় সকলে একই রঙের ওড়না পড়ে আন্দোলনে অংশ নেন। তাদের পরনে ছিলো হলদে রঙের ওড়ানা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত বিতর্কিত কৃষি আইন চালুর পর ভারতজুড়ে বিশেষ করে দেশটির শস্যভাণ্ডার হিসেবে পরিচিত পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ২৬ নভেম্বর থেকে রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে ভিন্ন ভিন্ন তিনটি স্থানে হাজার হাজার কৃষক অবস্থান নিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। ভারতের কৃষিক্ষেত্রকে আরো উদার ও কৃষকবান্ধব করার উদ্দেশে এই আইন প্রণয়নের সরকারি দাবি সত্ত্বেও কৃষকরা বলছেন, নতুন আইনের অধীনে পণ্যের মূল্যের জন্য বড় বড় কোম্পানিগুলোর দয়ার ওপর তারা নির্ভরশীল হয়ে পড়বেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কৃষক নেতা সুখদেব সিং কুকরি বলেন, আগের দিন সন্ধ্যায় ৫০ হাজারের বেশি নারী পাঞ্জাব থেকে টিকরির বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন।

নতুন কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে জানান সুখদেব।

পাঞ্জাব প্রদেশ থেকে আসা নারী বিক্ষোভকারী পরমজিত কাউর বলেন, আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে চাই…সরকার আমাদের কথা না শোনা পর্যন্ত বিক্ষোভ চলবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা