,

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি। মঙ্গলবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কভিড ১৯ পরিস্থিতি, সংসদীয় মৈত্রী গ্রুপ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, করোনা মহামারী মোকাবেলায় অসাধারণ নেতৃত্বের জন্য তিনজন নারী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সপাইরেশনাল লিডারশিপ সম্মাননা অর্জন করেছেন, যা জাতির জন্য গৌরবের। করোনাকালে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা ঘোষণার মাধ্যমে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন তিনি। তার দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনাকালেও দেশে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়। সেই বৈষম্যহীন পৃথিবী গড়তে সকলকে কাজ করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে আলজেরিয়ার ধারাবাহিক সহযোগিতা কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাবাহ লারবি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। কভিডকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য