,

আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল দিতে হাইকোর্টের রুল

news-image

নিউজ ডেস্ক : তদন্ত চলাকালে আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ হত্যা মামলার আসামির পক্ষে এক আবেদন শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, গত বছরের ৪ জুলাই নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের মামলায় আসামি লিপন পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিম্ন আদালতে আসামি ওই জবানবন্দির নকল চেয়ে আবেদন করেন। নিম্ন আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।

ওই আদেশের বিরুদ্ধে আসামি হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় আবেদন দায়ের করেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটি পাবলিক ডকুমেন্ট। এই দলিল পেতে আসামি পক্ষে কোনো আইনি বাধা নিষেধ নেই।

আদালত আবেদন শুনানি নিয়ে ৪ সপ্তাহের রুল জারি করেন।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য