,

বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করল চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে চীন, যাকে ‘ভাইরাস সার্টিফিকেট’ বলা হচ্ছে। বিশ্বে চীনই প্রথম এমন উদ্যোগ নিল। খবর আল-জাজিরার।

সোমবার চালু হওয়া ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এ সার্টিফিকেট পাবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে।’
সার্টিফিকেটে কাগুজ আকারেও পাওয়া যাবে। এটি বর্তমানে কেবল চীনা নাগরিকদের দেওয়া হচ্ছে। তবে এটি এখনও বাধ্যতামূলক করা হয়নি।’

বাহরাইন ইতোমধ্যে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের স্বাস্থ্য সার্টিফিকেট দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য