,

রংপুর নগরীতে নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মাহিগঞ্জ খাসবাগে অবৈধভাবে গড়ে তোলা নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় আজিজ পাইপ ফ্যাক্টরি, তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরির মালিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‌্যাব-১৩ ও বিএসটিআই’য়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনের দায়ে ৩ টি কারখানার মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য