,

বনানী কবরস্থানে শায়িত হলেন শাহীন আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী কবরস্থানে মেয়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক শাহীন আলম। ৯ মার্চ, মঙ্গলবার সকাল ১০টায় তার মরদেহের দাফন করা হয়েছে।

নায়কের ছেলে ফাহিম আলম জানান, তার বাবার দাফনের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রেরও অনেকে হাজির হয়েছিলেন শাহীন আলমকে শেষ বিদায় জানাতে। এর আগে বাদ ফজর নিকেতন মসজিদে এ অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ফাহিম জানান, সকালে শাহীন আলমের মরদেহ তার মেয়ের কবরের পাশে ভাইয়ের কবরে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেয়রের অনুমতির জন্য কবরস্থান সংশ্লিষ্টরা মরদেহ দাফনে বাধা দেন। এজন্য় কিছু সময় কবর স্থানের সামনে অবস্থান করতে হয়েছে মরদেহ নিয়ে। পরে জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবেই দাফন শেষ হয়েছে।

৮ মার্চ রাত ১০:০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন শাহীন আলম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘শাহীন আলম ভাই কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। সোমবার তিনি হাসপতালেই মারা গেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

জানা যায়, কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন শাহীন আলম।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়।

শাহীন আলম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের