,

কলকাতা রেলভবনে অগ্নিকাণ্ড, পুলিশ-ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চার জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী, একজন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর নিহতদের পাঁচজনের মৃতদেহ একটি লিফ্টের ভেতর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং পুলিশের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান। মুখ্যমন্ত্রী মমতা নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

হুগলি নদীর কাছে নিউ কয়লাঘাটের ওই ভবনের ১৩ তলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে যৌথভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের কার্যালয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য