,

গায়ানার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯৮

news-image

অনলাইন ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানার সবচেয়ে বড় শহর বাটায় একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর কথা বলা হলেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আরও অনেক মৃতদেহ খুঁজে পান বলে সোমবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিকঘাঁটিতে সিরিজ বিস্ফোরণে অন্তত ৬১৫ জন আহত হোন।

দেশটির প্রেসিডেন্ট টেয়বরো ওবিয়াং রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, রোববার সেনাঘাঁটিতে বিস্ফোরণের অন্যতম কারণ দায়িত্বশীলদের অবহেলা। ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

টেয়বরো ওবিয়াং ১৯৪২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। এ বিস্ফোণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছিলেন।

আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য