,

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ স্ত্রীসহ করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার স্ত্রী আসমা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুজনের হালকা উপসর্গ দেখা দেয়ার পর পিসিআর টেস্ট করা হয়। সোমবার পজিটিভ রিপোর্ট এসেছে।’

বিবৃতি উদ্ধৃত করে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী আসাদ দুই থেকে তিন সপ্তাহ বাড়িতে আইসোলেশন শেষ করে কাজে যোগ দেবেন।’

মহামারী শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সংক্রমণের সংখ্যা ১৫ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে এবং করোনাভাইরাসজনিত রোগে মৃত্যু হয়েছে ১০৬৩ জনের।

দেশটিতে দৈনিক গড়ে ৫৬ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

করোনা প্রতিরোধের আশায় সিরিয়ায় গত সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে কোন দেশ থেকে তারা ভ্যাকসিন আনছে সেটি জানায়নি সরকার। শুধু বলা হয়েছে, বন্ধু দেশ থেকে ভ্যাকসিন আসছে।

আসাদ এবং তার পরিবারের অন্য সদস্যরা টিকা নিয়েছেন কি না, সেটি জানা যায়নি।

সিরিয়া প্রশাসন বিবৃতিতে লিখেছে, ‘শারীরিকভাবে তারা দুজনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর