বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীর হাজিরহাটে তামাকের গোডাউনে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর হাজিরহাট এলাকার একটি তামাকের গোডাউনে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার তামাক ভষ্মীভূত হয়েছে। পুড়ে গেছে গোডাউনে রাখা বিপুল পরিমান তামাকসহ আসবাবপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত রোববার রাত ১১ টার দিকে তামাকের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় মুহূর্তেই গোডাউনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
তামাক গোডাউনের মালিক জাকারিয়া ইসলাম জানান, আগুনে গোডাউনে রাখা সম্পূর্ণ তামাক পুড়ে গেছে। এছাড়াও গোডাউনে রাখা অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক একেএম শামসুজ্জোহা জানান, খবর পেয়ে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান