,

‘আজকে শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত : মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। তারা বন্দী। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত।’

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালির আগে এই আলোচনা হয়।

আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ দিনে স্মরণ করতে চাই, বেগম রোকেয়াকে। যিনি এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে নারীদের উন্নয়নের জন্য তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য তিনি প্রকৃত ভূমিকা পালন করেছিলেন। এরপরই যে নারীকে, যে নেত্রীকে সবেচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে চাই, তিনি বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় কাজটি করেছিলেন। মেয়েদের বিনা বেতনে গ্র্যাজুয়েটের ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা খালেদা জিয়ার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল।’

সংক্ষিপ্ত সভা শেষে মহিলা দলের উদ্যাগে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিএনপির কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সংবলিত ফেস্টুন নিয়ে মহিলা দলের নেত্রীরা অংশ নেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য