শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অর্জন ধরে রাখতে নারীর লড়াইটা চালিয়ে যাওয়া জরুরি’

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের আয়োজনে গোলটেবিল বৈঠকে বক্তারা

গ্রামীণ অবকাঠামোতে যেমন নারীর অবদান আছে তেমনি শহরেও পুরুষের সমানতালে তারা সবক্ষেত্রে এগিয়ে গেছে। বিদেশে গিয়ে নারীরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। সব ক্ষেত্রে নারীরা কাজ করছেন। নারীদের আরও সামনে এগিয়ে নিতে নারীবান্ধব মানসিকতা ও নারীবান্ধব নীতি প্রণয়ন করতে হবে। কারণ নারীরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে। নারীর অবস্থা পরিবর্তনের লড়াই জন্ম থেকে জন্মান্তরের লড়াই। নারীর পরিবর্তনের লড়াইয়ের লক্ষ্য পূরণ হলেও এ লড়াই অব্যহত রাখতে হবে। কারণ অর্জন ধরে রাখতে নারীর লড়াইটা চালিয়ে যাওয়া জরুরি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘পরিবর্তনের লড়াইয়ে নারী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিশ্বে নারী ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। করোনা মোকাবেলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। নারীর আরও বেশি করে রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম। বৈঠকে নারীদের বিভিন্ন ক্ষেত্রে লড়াই ও অনগ্রসর নারীদের সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. নূরজাহান মুক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়্যারম্যান ড. খন্দকার ফারজানা রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, শিক্ষক ও গবেষক আরিফা রহমান রুমা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহিমা আক্তার লাকী, নারী অধিকার কর্মী মাহফুজা মালা, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অ.) নাসির উদ্দিন আহমদ, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ডা. শাগুফা আনোয়ার, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নাফিসা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ও সঙ্গীতশিল্পী অনিমা রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ড. সুমাইয়া মামুন সিমরান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের হেড অব নেটওয়ার্ক এক্সপেনশনের সেলিনা আলম ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তৃতা দেন কালের কণ্ঠের সম্পাদক ও কথাশিল্পী ইমদাদুল হক মিলন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা