,

‘দেশের যেকোনো জায়গায় খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন ’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মধ্যে যেকোনো জায়গায় বিশেষায়িত চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘পরিবারের সাজা স্থগিতের সময়সীমা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসার জন্য যে আবেদন, সেটি আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছিল। আমরা যে মতামত দিয়েছি সেটি হলো, আগের মতো উনার এই সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। যে শর্তগুলো আগে ছিল, সেগুলো হলো তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। সেই শর্তসাপেক্ষে এটাকে বাড়ানো হয়েছে।’

তিনি জানান, ‘আবেদনে তারা একটা কথা লিখেছিলেন বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে। মতামতে বলা হয়েছে, দেশের ভেতরে তিনি যদি বিশেষায়িত চিকিৎসা নেন সরকারের তাতে কোনো আপত্তি নেই।’

এর আগে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তিতে থাকা খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠায় আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এ সম্পর্কিত নথিতে অনুমোদন দেওয়ার পর সোমবার দুপুরে ওই নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

করোনা মহামারি পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসা যথাযথভাবে করতে না পারায় তার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য