,

ব্রিটিশ রাজপরিবারের বর্ণবৈষম্যের ভয়াবহ চিত্র ফাঁস করে দিলেন মেগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবাদ মানেই বর্ণবৈষম্য। সাদা কালোয় ভেদাভেদ, যা বিশ্বব্যাপী সমালোচিত একটি বিষয়। যখন বিশ্বের বিভিন্ন দেশে এই বর্ণবাদ উঠে যাওয়ার আন্দোলন চলছে, তখন প্রকাশ্যে এল ‘ব্রিটিশ রাজপরিবারের বর্ণবাদের ভয়াবহ চিত্র’।

প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মের্কেল ব্রিটিশ রাজপরিবারের বর্ণবৈষম্য নিয়ে বিস্ফোরক সব মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার ছেলে অর্চির গায়ের রংয়ের জন্য তাকে প্রিন্স বানাতে চায়নি ব্রিটেনের রাজপরিবার।
মেগানের মা কৃষ্ণাজ্ঞ, বাবা শ্বেতাঙ্গ। নিজে কিছুদিন মডেলিং করেছেন। প্রেম করে বিয়ে করেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারিকে। মেগানের এমন ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে ভালোভাবে নেয়নি পরিবারটি। এক সময় স্বামীকে নিয়ে আলাদা হয়ে যান তিনি।

রবিবার সিবিএস-এ প্রকাশিত সাক্ষাৎকারে মেগান বলেন, “তারা আমার সন্তানকে প্রিন্স করতে চায়নি। আমি গর্ভবতী থাকতেই এসব আলোচনা শুনতে হয়েছে। ছেলে হবে কি মেয়ে হবে, সেটা কোনও ব্যাপার ছিল না। মূল ব্যাপার ছিল তার গায়ের রং কেমন হবে।”

মেগান আরও বলেন, “সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগের কথা রাজ পরিবারের বিশেষ কোনও সদস্য তাকে জানিয়েছিলেন।”

তবে সাক্ষাৎকারে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি মেগান।

তিনি জানান, “আমার সব থেকে বড় ভুলটি হল আমি রাজ পরিবারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সেখানে আমাকে সুরক্ষিত রাখা হবে।”

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। সূত্র: বিবিসি, আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য