,

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর?

news-image

বিনোদন ডেস্ক : বরুণ ধাওয়ানের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রোহন ও শ্রদ্ধা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের বিয়ের গুঞ্জন চলছে বলিউডে। এই বিয়েতে দুজনের পরিবারেরই সম্মতি আছে বলে জানা যাচ্ছে।

চলতি মাসের শুরুতেই পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহনেরও। বিয়েতে গোলাপি পাগড়ি পরে ট্র্যিডিশনাল ছাতার নিচে দারুণ নেচে তাক লাগিয়ে দিয়েছেন শ্রদ্ধা। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে বিষয়টা আর শুধু প্রেমের মধ্যেই আটকে নেই। বলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গেই খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কাপুর।

গত শনিবার রাতে রোহনের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চর্চিত এই জুটি। শ্রদ্ধার বিয়ের কথা প্রথমে উসকে দিয়েছিলেন নায়িকার বন্ধু বরুণ ধাওয়ান। রোহন যখন বরুণকে বিয়ের শুভেচ্ছা জানান, তখন অভিনেতা বরুণ পাল্টা লিখেছিলেন- ‘আমি আশা করছি তুমিও তৈরি রয়েছ বিয়ের জন্য’।

রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা, আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রদ্ধা ও রোহন দুজনই যদি বিয়ে করতে রাজি থাকে তিনি খুশি হয়ে সব কিছু করবেন। তারা কলেজজীবন থেকে বন্ধু। দুজনই তাদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যেকোনো সিদ্ধান্ত বুদ্ধিমানের হবে।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য