,

৯ জেলেসহ জাটকা, নৌকা ও জাল আটক

news-image

চাঁদপুর সংবাদদাতা : অভয়াশ্রমে জাটকা নিধনের সময় চাঁদপুরে নৌপুলিশের অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি জাটকা এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

আজ সোমবার (৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলে নৌকা নৌ পুলিশের নজরে পড়ে। এসময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা ধরে ফেলা হয়। পরে ওই নৌকা দুটি থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ঘটনায় হাতেনাতে ৯ জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন শেখ সাদ্দাম হোসেন (২০), আরিফ ঢালী (২০), আনসার খান (৩৫), জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), জসিম শেখ (২৮), আনোয়ার শেখ (২০) এবং মো. হালিম (১৯)।

নৌপুলিশের এই কর্মকতা আরো জানান, অভিযানের সময় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. হালিম নামের এক জেলে। এতে নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে আহত হন তিনি।

নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য