,

ভারতে ১৫০ রোহিঙ্গা আটক, ফেরত পাঠানোর আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া অন্তত ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে ভারতীয় পুলিশ। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এই রোহিঙ্গাদের আটক করা হয়।

ভারতীয় দু’জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। তারা জানান, বৈধ কাগজপত্র ছাড়া যে সমস্ত বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদেরকে আটক করা হয়েছে।
তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হিরা নগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদেরকে এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারাও এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য