,

নিরাপত্তা বঞ্চিত হলেও অস্তিত্বের সংগ্রামে এখনো সংগ্রামী নারী

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৮৫৭ সালে নিউইয়র্কের নারী শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের পর ১৯১১ সাল থেকে প্রতিবছর ৮ মার্চ পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে এখনো প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। পুলিশের তথ্যমতে, দেশে প্রতি পাঁচ বছরে সারাদেশের থানাগুলিতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের মামলা হয়েছে।

উত্তরাঞ্চলের দারিদ্রপীড়িত রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় এখনো পুরুষের পাশাপাশি সমানতালে কায়িক শ্রম দিয়ে যাচ্ছেন নারীরা। তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ। পোশাক শিল্প থেকে সকল শিল্প ক্ষেত্রে নারীর শ্রম আছে। সেই সাথে আছে শোষণও। কিন্তু নারীদের মর্যাদাহীন ও অমানবিকতায় পিছিয়ে যাবে পরিবার, সমাজ ও রাষ্ট্র।

পুরুষের সঙ্গে সমান তাল মিলিয়ে নারী এ বিশ্বকে উন্নত করলেও আজো নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিপীড়িত হচ্ছে। এখনো ঘর গৃহস্থালী কিংবা মাঠ ঘাট থেকে বাহিরে আসতে পারেনি এদেশের বেশিরভাগ নারী।
নতুন সমতার বিশ্ব গড়তে পরিবার, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সহানুভূতিশীল মনোভাব নিশ্চিত করলেই মিলবে নারীর প্রাপ্য সম্মান।

 

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য