,

ঝুড়িতে সাজানো কমলালেবুর মধ্যে শত শত ইয়াবা!

news-image

অনলাইন ডেস্ক : অভিনব কৌশলে কমলালেবুর মধ্যে চোরাচালান হচ্ছে ইয়াবা। আকারভেদে একেকটি কমলায় ঢোকানো হচ্ছে একশ থেকে দুইশোটি ইয়াবা। তারপর ঝুড়িতে কিংবা কার্টনে ইয়াবা-ভর্তি ফল সাজিয়ে কক্সবাজার থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে একেকটি চালান। মাদক কারবারিদের অভিনব কৌশল ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, কমলালেবুর মধ্যভাগে, নিচের অংশ থেকে উপরের দিকে আঙুলের চাপে তৈরি করা হচ্ছে ফাঁকা জায়গা। তারপর রাখা হচ্ছে পলিথিনে মোড়া ইয়াবা। ইয়াবা-ভর্তি কমলা থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে ঝুড়ি কিংবা কার্টনে। ইদানিং কক্সবাজার থেকে এভাবেই চালান সরবরাহের কৌশল নিয়েছে কারবারিরা।

এরকমই একটি ইয়াবার চালান ধরতে রাজধানীর মতিঝিলে টানা বারো ঘণ্টা ওঁৎ পেতে থেকে কার্টন বহনকারী এক তরুণকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কার্টন খুলে দেখা যায় কমলালেবু। কিন্তু খোসা খুলে কোষ আলাদা করতেই বেরিয়ে আসে ইয়াবা।

ইয়াবার বাহক মোহাম্মদ সজীব জানান, ‘এসব কাজ আমি করি না। আমাকে এ কাজ একজন দিয়েছে। তিনি কাকী হন। সে বলেছে এটা তুমি নিয়ে যাও। এগুলোর মধ্যে কমলা আছে।’

আভিযানিক দলটি জানিয়েছে, ছোট আকারের একেকটি কমলায় মিলেছে একশটি, আর বড়গুলোতে পাওয়া গেছে দুইশো করে ইয়াবা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিম পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো ঝুড়িতে করে ইয়াবা নিয়ে আসবে। পরে কার্টন করে আনতে দেখে সন্দেহ হয়।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘যে কোন ভাবেই তারা মাদক পাচার করুক না কেন আমরা তৎপর। আমরা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি, সেটা চলতে থাকবে। কোন ভাবেই এই মাদক কারকারীরা রেহাই পাবে না।’

সীমান্তের নজরদারি এড়িয়ে প্রতিদিনই মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান ঢুকছে কক্সবাজারে। তাই প্রবেশ পথ বন্ধ করা ছাড়া নেশাজাতীয় বড়িটির ছড়াছড়ি ঠেকানো প্রায় অসম্ভব, বলছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য