,

১ মাসে টিকা নিলেন প্রায় ৩৮ লাখ

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী টিকা নেন।

রোববার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক লাখ সাত হাজার ২০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এ সময়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৩ জনের।

এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন এবং নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহণে ইচ্ছুক এমন নিবন্ধনকারীর সর্বমোট সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারী ৩৭ লাখ হাজার ৩৫২ জনের মধ্যে- ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে আট লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহীতে চার লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে নয় হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে তিন হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৩৬৪ জন টিকা নিয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য