,

ঢাকা থেকে জলপাইগুড়ি ট্রেনের ভাড়া ২৬০০ টাকা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে এ ট্রেন চলাচল শুরু হবে আগামী ২৬ মার্চ ঢাকা থেকে। ঢাকা থেকে এই ট্রেনের যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০০ টাকা।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ মার্চ জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ নতুন রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও ভারতে যাতায়াত করতে পারবেন। তবে তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। এসব যাত্রী শুধুই নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। এজন্য তাদের ভাড়া গুনতে হবে ৭০০ টাকা। আর ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন ও মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য