,

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে ইমন (২৭) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীনের কর্মী হিসেবে পরিচিত।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম।

বায়েগিদ থানার ওসি প্রিটন সরকার জানান, পূর্ব থেকে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। তারই জের ধরে রাত দশটার দিকে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছুরিকাঘাত করা করা হয় ওই এলাকার বাসিন্দা নুর কাশেমের ছেলে ছাত্রলীগ কর্মী ইমনকে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বায়েজিদ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য