,

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ : জাফরুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ : জাফরুল্লাহ
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘কথা বলতে না দেয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে।’

রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।

সূত্র : বিডি-প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য