শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণেই ছিলো স্বাধীনতার প্রকৃত ঘোষণা : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণেই স্বাধীনতার প্রকৃত ঘোষণা ছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় সেই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার সব নির্দেশনা দিয়েছিলেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণে তিনটি স্তর পাওয়া যায়। এখানে একটি ঐতিহাসিক পটভূমি আছে। বাঙালির বঞ্চনার ইতিহাস। অত্যাচার-নির্যাতনের ইতিহাস। তখনকার বর্তমান অবস্থান, কীভাবে পাকিস্তান সামরিক জান্তা গুলি করে মানুষ হত্যা করছে।

তিনি বলেন, কীভাবে মানুষ যাদের ভোট দিয়েছে, তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছে, সেই বঞ্চনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস বঙ্গবন্ধু বর্ণনা করছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু একটি যুদ্ধের প্রস্তুতি নেয়ার সব নির্দেশনা তিনি দিয়ে গেছেন।

তিনি আরো বলেন, একটি গেরিলা যুদ্ধ হবে, সেই যুদ্ধ কীভাবে করতে হবে, সংগ্রাম প্রতিরোধ গড়ে তোলা থেকে শুরু করে, যার যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবিলা করতে বলেছেন।

বঙ্গবন্ধু কন্যা বলেন, তিনি (বঙ্গবন্ধু) জাতিকে একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যান। তার সারাজীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও বাঙালি জাতিকে নিয়ে তার লক্ষ্য স্থির করেই ভাষণ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভাষণ দিতে যাওয়ার আগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমার মা। যেকোনো ক্রান্তিলগ্নে আমার মা সঠিক সিদ্ধান্ত দিতে পারতেন। আমার মা বলেছিলেন, তোমার মনে যে কথা আসবে তুমি সে কথাই বলবে। মায়ের পরামর্শেই বাবা সেদিন এ রকম ভাষণ দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, যে ভাষণ সারাদেশের মানুষকে জাগ্রত করতে পেরেছিল, সেই ভাষণ এক সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল। আজ সেই ভাষণ জাতিসংঘের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাষণ বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। এটি আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। ইতিহাস মুছে ফেলা যায় না। সত্য আজ উদ্ভাসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা