,

দীর্ঘ ৫০ বছরেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি : ধর্ম প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, এখনো বিএনপি-জামায়াত জোট স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পাশাপাশি ষড়যন্ত্রকারীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করার অপপ্রয়াসে লিপ্ত। তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রবিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আব্দুল আলী চত্বরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, রাঙামাটি পুলিশ সুপার মীর মো. মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিন প্রমুখ।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত। বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন অনেক গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে ৯টি মূলমন্ত্র ছিল, যার উপর ভিত্তি করেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা লাভ করে।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের নাগরিকদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

পরে ২ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষ স্বাধীনতার গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের