,

কক্সবাজারে ট্রাকচাপায় নিহত ৩

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্টবোঝাই ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট ওসমান গনি (৪২)। তার বাড়ি চকরিয়ার বদরখালীতে।

বিষয়টি রবিবার সকাল সাড়ে ১০টায় নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট একরামুল হুদা।

এর আগে ঘটনাস্থলে এক নারী ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক যুবক।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিমেন্টবোঝাই ট্রাক পথচারীর উপর চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এবং আহত হয় অন্তত ১০ পথচারী।

খবর পেয়ে কক্সবাজার সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাস্থলে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য