,

বিশ্বে ২৬ লাখ ছাড়াল করোনায় প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণে সারা বিশ্বে প্রাণহানি ২৬ লাখ ছাড়িয়ে গেল। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বেলা ১২টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৯৫ জন আক্রান্ত ব্যক্তি।

কভিড-১৯ এর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৯১ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১২ হাজার ১৮১ এবং মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৭২৬ জনের।

পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১৩ হাজার ৩৪৩ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪১৯ জনের।

এ দিকে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ পর্যন্ত বাংলাদেশে করোনায় ৮ হাজার ৪৫১ জন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য